রায়হান হত্যা: এসআই আকবরসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

সিলেটের আলোচিত পুলিশের নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলায় ফাঁড়ির তৎকালীন ইনচার্জ এসআই আকবর হোসেন ভুঁইয়াসহ ৬ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল মোমেন এ রায় দেন।

এ ছাড়া মামলার ছয় আসামির মধ্যে পলাতক আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক প্রদীপ কুমার দাশ।

তিনি জানান, কোনো পক্ষের দ্বিমত না থাকায় আদালত তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) জমা দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন। এ ছাড়া পলাতক আসামি আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এর আগে গত ৫ মে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক আওলাদ হোসেন।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর