গায়িকা ও সাংসদ মমতাজের মা মারা গেছেন

দেশের জনপ্রিয় গায়িকা ও সংসদ সদস্য মমতাজের মা উজালা বেগম মারা গেছেন। আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন মমতাজের মা উজালা বেগম। চলতি বছরের এপ্রিলে মায়ের উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতেও নিয়ে গিয়েছিলেন মমতাজ৷

অবশেষে আজ তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজই উজালা বেগমের দাফন সম্পন্ন হবে। সবার কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন মমতাজ।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর