রাজধানীতে ২৪ ঘন্টায় ৫৫ জন গ্রেফতার

রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক সেবন ও বিক্রির দায়ে তাদের গ্রেফকার করেন।

এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১২ হাজার ৯৮৫ পিস ইয়াবা, ২৫ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ৫৫ কেজি ৬৬৫ গ্রাম ১৬০পুরিয়া গাঁজা, ৪০ ক্যান বিয়ার, ৬০টি ইনজেকশন ও ১ গ্রাম আইস উদ্ধারমূলে জব্দ করা হয়।

এ অভিযান বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬ পর্যন্ত পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা রুজু হয়েছে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর