ডা. প্রাণ গোপাল দত্তের শপথ গ্রহন আজ

কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত আজ শপথ গ্রহণ করবেন। সংসদ ভবনের নির্ধারিত কক্ষে ওই শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করাবেন।

এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার ৬ দিন পর রবিবার নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ূন কবীর খোন্দকার স্বাক্ষরিত গেজেটের মাধ্যমে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তকে সরকারিভাবে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ঘোষণা করা হয়।

রিটার্নিং অফিসার ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় শপথ নেবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর