নাসির তামিমার বিয়ে অবৈধ, আদালতে তদন্ত প্রতিবেদন জমা

আলোচিত ক্রিকেটার নাসিরের বিবাহিত স্ত্রী বিমানবালা তামিমা সুলতানা তাম্মী বিয়ে অবৈধ। এমটাই প্রমাণ পেয়েছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সেই অনুযায়ী তামিমা এখনও ব্যবসায়ী রাকিব হাসানের স্ত্রী।

ওই তদন্ত প্রতিবেদনে ক্রিকেটার নাসির হোসেন, সৌদিয়া এয়ারলাইন্সের বিমানবালা তামিমা সুলতানা তাম্মী এবং তামিরামার মা সুমি আক্তারকে দোষি উল্লেখ করে প্রতিবেদন জামা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এই তদন্ত প্রতিবেদন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে (সিএমএম) জমা হয়েছে বলে জানা গেছে।

তদন্ত প্রতিবেদনে থেকে জানা গেছে, বিমানবালা তামিমা রাকিবকে তালক দেননি। লিগ্যালভাবে রাকিব তালাকের কোনও নোটিশও পাননি। তামিমা উল্টো জাল জালিয়াতি করে তালাকের নোটিশ তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন।

আরোও উল্লেখ আছে, সঠিক প্রক্রিয়ায় তালাক না দেওয়ার কারণে তামিমা এখনও রাকিবের স্ত্রী বহাল আছেন। দেশের ধর্মীয় বিধিবিধান ও আইন অনুযায়ী এক স্বামীকে তালাক না দিয়ে অন্য কাউকে বিয়ে করা শাস্তিযোগ্য অপরাধ। এমন পরিস্থিতিতে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা তাম্মীর বিয়ে অবৈধ।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর