প্রধানমন্ত্রীর জন্মদিনে মালয়েশিয়ার এতিম খানায় যুবলীগের সহায়তা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে মালয়েশিয়ার এতিমখানায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ মালয়েশিয়া শাখার উদ্যোগে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাজধানী কুয়ালালামপুরের জালান ইপুহর একটি মাদ্রাসা ও এতিমখানায় এই মানবিক সহায়তা করেন মালয়েশিয়া যুবলীগ।

এসময় কোরআনে হাফেজ শিক্ষার্থীদের নিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করে সকল শহীদ, বঙ্গবন্ধুর পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ মালয়েশিয়া শাখার পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ মালয়েশিয়া শাখার আহবায়ক কমিটির সদস্য – জহিরুল ইসলাম (জহির), মজিবুর রহমান বাবু, রেজাউল হক লায়ন, আবদুল হাকিম ভূইয়া, সেলাঙ্গর প্রাদেশিক কমিটির সভাপতি নয়ন শরীফ, যুগ্ম-সাধারণ সম্পাদক -মোঃ সাগর, বুকিট বিনতাং শাখা আওয়ামী যুবলীগের সভাপতি মান্নান মাতবর, জালান ইপু শাখার সভাপতি নাছির বকাউল, যুবলীগ নেতা-মোঃ রিপন মিয়া, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা মোঃ মওদুদ মোল্লা, মোঃ কোরবান মাতবরসহ দলের অন্যন্যা নেতা কর্মীরা

কোমলমতি শিশু শিক্ষার্থীগণ উপহার সামগ্রী পেয়ে মালয়েশিয়া যুবলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় যুবলীগ নেতারা বলেন, মানবিক যুবলীগ সব সময় মানবতার কাজে এগিয়ে আছে ও ভবিষ্যতেও থাকবে।

আশরাফুল মামুন/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর