গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহী, নাটোর ও নওগাঁর একজন করে আছেন।
চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে তারা মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন মারা গেছেন। করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে একজন এবং করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় একজন করে মোট ৩ জন মারা গেছেন।
তাদের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী রয়েছেন। তিনজনেরই বয়স ৬১ বছরের ওপরে। করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) একজন এবং ১৭ নম্বর ওয়ার্ডে ২ জন মারা গেছেন।
বার্তা বাজার/অমি