আজ বিশ্ব নৌ-দিবস

আজ ৩০ সেপ্টেম্বর, বিশ্ব নৌ-দিবস। বিশ্ব অর্থনীতিতে বিশেষ করে নৌখাতের অবদানকে তুলে ধরতে আন্তর্জাতিক নৌ সংস্থা (ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন) এবং এর সদস্য রাষ্ট্রগুলো প্রতিবছর বিশ্ব নৌ দিবস পালন করে থাকে।

বিশ্ব নৌ-সংস্থার সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদফতর আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ‘বিশ্ব নৌ-দিবস, ২০২১’ উদযাপন করবে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ বছর দিবসটির প্রতিপাদ্য করা হয়েছে- ‘নাবিকগণই নৌ ভবিষ্যতের সোপান ।

দিবসটি উদযাপন করতে নৌপরিবহন অধিদফতর এক সেমিনারের আয়োজন করেছে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় এ সেমিনার হবে।

অনুষ্ঠানে ভিডিও চিত্র প্রদর্শন, নৌপরিবহন অধিদপ্তরের নতুন অনলাইন সেবা উদ্বোধন এবং নৌপরিবহন সেক্টরে বিশেষ অবদানের জন্য সম্মাননা পুরস্কার দেওয়া হবে বলে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

বিশ্ব অর্থনীতিতে নৌ-খাতের অবদান তুলে ধরতে আন্তর্জাতিক নৌ-সংস্থা (ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন) এবং এর সদস্য দেশগুলো প্রতি বছর ৩০ সেপ্টেম্বর বিশ্ব নৌ-দিবস পালন করে।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর