আবারও বিশ্বজুড়ে করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। একই সাথে আগের দিনের তুলনায় নতুন শনাক্তও বেড়েছে। গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে আট হাজারের বেশি মানুষ মারা গেছে। সেই সাথে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৮০ হাজারের মতো মানুষ।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৬৬৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ৮৩০ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৭ লাখ ৮৭ হাজার ৩৭৯ জনে। বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৩ কোটি ৪০ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৭ লাখ ৮৭ হাজার।
এদিকে দৈনিক মৃত্যু ও আক্রান্তর দিক দিয়ে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র তারপরের অবস্থান রাশিয়া-মেক্সিকো-ব্রাজিল।
করোনাভাইরাসের আক্রান্ত আগের দিনের তুলনায় বেড়ে প্রায় ৬৫ হাজারের মতো।মহামরীতে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ২৩ কোটি ৪০ লাখ ২১ হাজার ২৯১ জন।
এদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়।
বার্তা বাজার/টি