মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত আহত হয়েছে তিনজন। প্রত্যক্ষদর্শীরা জাননা, বুধবার(২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়েন আলাওল হলে এ সংর্ঘষের ঘটনা ঘটেছে। তৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জনা যায় নি।
গুরুতর আহত এক শিক্ষার্থীর নাম মো. জাহিদ। তিনি হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাকে চবি মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্য আহতরা হলেন সংস্কৃত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মো. মুজাহিদ, রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাব্বির আহমেদ।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের দায়িত্বরত চিকিৎসক ডা. টিপু সুলতান গণমাধ্যমকে বলেন, গুরুত্বর আহত অবস্থায় একজন শিক্ষার্থী চিকিৎসা নিতে এসেছিলেন। তার মাথায় গুরুত্বর আঘাত লেগেছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়ে দিয়েছি।
বার্তা বাজার/টি