রাজধানীতে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

দক্ষিণখানে এক তরুণীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের দেড় ঘন্টার মধ্যে আত্মগোপনে থাকাআসামি সজীব ইসলাম (২০) ও রমজান আলী (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে রাজধানীর আশকোনা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন দক্ষিনখান থানার উপ-পরিদর্শক (এস.আই) মোছা: রেজিয়া খাতুন।

গ্রেফতারকৃত সজীব ও রমজান দক্ষিণখান থানা এলাকার বাসিন্দা। ২৯ সেপ্টেম্বর রাত ১১:৩০ ধর্ষণের শিকার তরুণীর বাবা বাদী হয়ে সজীব ও রমজানকে আসামি করে দক্ষিণখান থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সজীব ওই তরুণীর সঙ্গে পরিচয় আনুমানিক দুই মাস থেকে। এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের কারনে গত ২৬ সেপ্টেম্বর সজীব ওই তরুণীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বন্ধু রমজানের বাড়িতে নিয়ে যায়।

অন্যদিকে বিভিন্ন প্ররোচনায় সজীবের সঙ্গে শারীরিক সম্পর্কের সুযোগ করে দিয়ে তাদেরকে এক কক্ষে রেখেছে বন্ধু রমজান। এক পর্যায়ে ওই তরুণীর মা এবং বড় বোন খবর পেয়ে তার মেয়েকে ওই বাসা থেকে উদ্ধার করে বাসায় নিয়ে আসে।পরে এ ঘটনায় ওই তরুণী পিতা বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এ ব্যাপারে দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা: রেজিয়া খাতুন বলেন, ‘ধর্ষণ মামলার প্রধান আসামি সজীব ও রমজান মামলা হওয়ার আগে থেকেই পলাতক ছিল। বার বার বিভিন্ন আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়েও তাদের পাওয়া যায়নি। তারপর গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণখান থানাধীন আশকোনা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করাহয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সজীব ও রমজানকে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে আদালতে সোপর্দ করা হবে।’

তানজীন মাহমুদ (তনু)/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর