‘দেশে সকল ধর্মের মানুষের অধিকার সমান’

বঙ্গবন্ধুর বাংলাদেশে সকল ধর্মের মানুষের অধিকার সমান মন্তব্য করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে স্বাধীন করেছে। বঙ্গবন্ধু ‘৭২ সালের সংবিধানেই সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করে গেছেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর নিউ ইস্কাটন রোডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বিশেষ প্রকাশনার মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর সাম্প্রদায়িক শক্তি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়কে অধিকার বঞ্চিত করেছে। তাদের সম্পদ দখলসহ বিভিন্নভাবে অত্যাচার করেছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করছে। এ সময় মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।’

বাার্ত বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর