সেই পাঠাও চালককে মোটরসাইকেল উপহার দিলেন গোলাম রাব্বানী

ট্রাফিক পুলিশের মামলায় অতিষ্ঠ হয়ে রাজধানীর বাড্ডায় নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘পাঠাও’র চালক শওকত আলম সোহেল। এবার সেই সোহলেকে একটি নতুন মোটরসাইকেল উপহার দিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী।

গোলাম রাব্বানীর ভেরিফাইড ফেসবুক পেইজে বিষয়টি শেয়ার করা হয়েছে।

গোলাম রাব্বানী তার ফেসবুক পোস্টে বলেন, টিম পজেটিভ বাংলাদেশ (টিপিবি) এর পক্ষ থেকে শওকত আলম সোহেল ভাইকে ‘দেশরত্ন শেখ হাসিনা’র উপহার’ হিসেবে একটি ব্রান্ড নিউ ডিসকভার-১২৫ সিসি’র মোটরসাইকেল প্রদান করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছন পাঠাও চালক শওকত আলম সোহেল।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর বাড্ডা লিংক রোড এলাকায় জনতা ইনস্যুরেন্সের সামনে নিজের বাইকে আগুন ধরিয়ে দেন শওকত। ঘটনার পর পুড়ে যাওয়া মোটরসাইকেল ও শওকত আলীকে বাড্ডা থানায় নিয়ে যাওয়া হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

জিজ্ঞাসাবাদ শেষে শওকত আলী সংবাদমাধ্যমকে জানান, মোটরসাইকেলে আগুন দেওয়ার পেছনে পুলিশের কোনো দোষ নেই। রাগ করে নিজের গাড়িতে আগুন দিয়েছি। গত সপ্তাহেও আমাকে একটা মামলা দেওয়া হয়েছিল। আজ ট্রাফিক পুলিশ আবারও মামলা দিতে চাইলে ক্ষোভ থেকে এ কাজ করেছেন। আমি এ ঘটনায় অনুতপ্ত।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর