অ্যাপের মাধ্যমে চাল কিনবে সরকার

আমন মৌসুমে ‘ডিজিটাল চাল সংগ্রহ ব্যবস্থাপনা’ অ্যাপের মাধ্যমে ২২৬টি উপজেলা থেকে চাল কিনবে সরকার। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে এই অ্যাপের মাধ্যমে বোরো মৌসুমে চাল সংগ্রহ করা হয়। আমন মৌসুমে নতুন করে আরও ১৬টি উপজেলাকে সংযুক্ত করা হচ্ছে।

সম্প্রতি এ সর্ম্পকিত ৮ বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছে খাদ্য অধিদফতর।

চিঠিতে বলা হয়, ‘ডিজিটাল চাল সংগ্রহ ব্যবস্থাপনা’ সফটওয়্যারটি চলতি বোরো মৌসুমে ২১০টি উপজেলায় পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করা হয়েছে। সফটওয়্যারটি আগামী আমন মৌসুমে আরও সম্প্রসারণের লক্ষ্যে ৮ বিভাগের ১৬টি নতুন উপজেলাকে সংযুক্ত করে বাস্তবায়ন করার সিদ্ধান্ত হয়েছে।

এছাড়ও নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি বিভাগের ২টি করে নতুন উপজেলা এবং সংশ্লিষ্ট উপজেলার এলএসডি ও সিএসডির (যদি থাকে) তালিকা একটি ছক অনুযায়ী পাঠানোর জন্য।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর