৬ মসজিদ বন্ধ করে দিচ্ছে ফ্রান্স

ইসলামের নামে উগ্রপন্থা ও জঙ্গিবাদ ছড়ানোর অভিযোগ উঠার কারণে ফ্রান্সে ৬টি মসজিদ বন্ধ করে দেওয়া হচ্ছে। দেশটি এর সাথে বেশকিছু ইসলামি সংস্থাও নিষিদ্ধ করছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী গেরার্দ দারমানিন দেশটির জাতীয় দৈনিক লা ফিগেরোরকে এসব তথ্য জানান বলে এই পত্রিকার বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপি।

স্বরাষ্ট্রমন্ত্রী গেরার্দ দারমানিন জানান, ফ্রান্সের কিছু কিছু এলাকায় উগ্রপন্থী ইসলাম ও জঙ্গিবাদ ছড়ানো হচ্ছে বলে দেশটির গোয়েন্দা সংস্থাসমূহ অনুসন্ধান শুরু করেছিল। দীর্ঘ ১০ মাসের অনুসন্ধানে ৮৯টি স্থান ও সংস্থার একটি তালিকা করেন গোয়েন্দারা। সরকারকে দেওয়া প্রতিবেদনে জানান, তালিকাভূক্ত এসব স্থান ও সংস্থা থেকেই ছাড়ানো হচ্ছে ইসলামি উগ্রপন্থা ও জঙ্গিবাদ।

লা ফিগারোকে গেরার্দ দারমানিন জানান, রাজধানী প্যারিসসহ ফ্রান্সের পাঁচটি শহরে থাকা এই ৬টি মসজিদ অবস্থিত। ফ্রান্সের ইসলামপন্থী প্রকাশনা সংস্থা নাওয়া এবং দেশটির কৃষ্ণাঙ্গ অধিকারবাদী অন্যতম সংগঠন এলডিএনএর (ব্ল্যাক আফ্রিকান ডিফেন্স লীগ) নামও তালিকায় রয়েছে বলে জানিয়েছেন দারমানিন। তালিকায় থাকা আরও চার সংস্থাকে আগামী নভেম্বরের মধ্যে নিষিদ্ধ করা হবে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর