বেরোবি বহিরাঙ্গনের নতুন পরিচালক সাব্বীর আহমেদ চৌধুরী
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের নতুন পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাব্বীর আহমেদ চৌধুরী।
বুধবার (২৯ সেপ্টেম্বর) তিনি এই পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ এর নির্দেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তাঁকে এই পদে নিয়োগ প্রদান করেন।
নিয়োগপত্রের শর্তানুযায়ী ২৮ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।
বার্তা বাজার/টি