হিজড়ার সাথে প্রেম: প্রেমিকার টাকা চুরি করে গ্রেফতার সুমন

চট্টগ্রাম নগরীতে শাহিনুর (৫০) নামে এক হিজড়ার দুই লাখ টাকা চুরি করে গ্রেফতার হয়েছেন তারই প্রেমিক বুলবুল প্রকাশ সুমন (৩৪)। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে নগরীর সেগুনবাগ এলাকা থেকে তাকে আটক করে খুলশী থানা পুলিশ।

জানা যায়, মঙ্গলবার সকালে বাটালি হিল এলাকায় বাজার থেকে ফিরে নিজের ঘরের দরজা খোলা ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান শাহিনুর। ট্রাংকে রাখা নগদ ২ লাখ টাকাও তখন পাওয়া যায়নি। পরে অজ্ঞাত নামা ব্যক্তিকে আসামি করে খুলশী থানায় অভিযোগ দেন তিনি।

অভিযোগের তদন্তে নামে খুলশী থানার এসআই খাজা এনাম এলাহী। তিনি অভিযান চালিয়ে নগদ টাকাসহ বুলবুল প্রকাশ সুমনকে সেগুনবাগ এলাকা থেকে আটক করেন।

জানা যায়, রাজশাহীর বাগমারায় গ্রামের বাড়িতে বুলবুলের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। ২০১৩ সালে চট্টগ্রাম আসার পর শাহিনুরের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর থেকে শাহিনুরের টাকাতেই চলতো বুলবুলের খরচ। কয়েকবছর সম্পর্কের পর পারভিন আক্তার নামে এক নারীর সাথে প্রেমের সম্পর্কে জড়ান বুলুবুল। এতে ক্ষিপ্ত হয়ে শাহিনুর তার মুখে ল্রেড দিয়ে আঘাত করায় সম্পর্ক ছিন্ন হয়ে যায়।

এরপর পারভিনকে বিয়ে করে খুলশীতেই বসবাস শুরু করে বুলবুল। কয়কবছর পর আবারও শাহিনুরের সাথে বুলবুলের প্রেম জোড়া লাগে। নিজের স্ত্রীর সাথে মিথ্যা বলে শাহিনুরের সাথে থাকতে শুরু করে।

গত ১২ সেপ্টেম্বর থেকে বান্দরবনে কাজ করতে যাওয়ার কথা বলে শাহিনুরের সাথে থাকতে শুরু করেন তিনি। গত কয়েকদিন আগে শাহিনুরের ২ লাখ টাকা ট্র্যাংকে রাখতে দেখে সে। সুযোগ বুঝে সেটা নিয়েই পালায় বুলবুল।

খুলশী থানার এসআই খাজা এনাম এলাহী বলেন, শাহিনুর (৫০) নামের এক হিজড়ার দুই লাখ টাকা চুরি করে পালিয়ে যায় তার প্রেমিক বুলবুল প্রকাশ সুমন (৩৪)। পরে অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হই আমরা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর