বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ লোহাগাড়া উপজেলা কমিটি অনুমোদন

আবদুল করিম, লোহাগাড়া: বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের লোহাগাড়া উপজেলা কমিটি গঠন করা হয়েছে। নব গঠিত কমিটিতে মোহাম্মদ আতাউল্লাহ বেলাল উদ্দীন’কে সভাপতি ও এইচ.এম ইউসুফ কবির’কে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন দেওয়া হয়।

বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মঞ্জুর আলম (মঞ্জু)র স্বাক্ষরিত লোহাগাড়া উপজেলা কমিটি অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে।

আগামী জুলাই মাসের মধ্যে লোহাগাড়া উপজেলা কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়ে আগামী ৩ বছরের জন্য লোহাগাড়া উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে জানা গেছে। বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের নব গঠিত কমিটিতে আতাউল্লাহ বেলাল উদ্দিনকে সভাপতি ও ইউসুফ কবিরকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক,সাতকানিয়া লোহাগাড়ার কৃতি সন্তান আলহাজ্ব আমিনুল ইসলাম আমিনকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর