সরকারি মালামাল চুরি করে দরজায় নতুন তালা চাবি

ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটে চুরির ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির কম্পিউটার ল্যাবের তালা কেটে ভেতরে ঢুকে অর্ধ শতাধিক যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায় চোর।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে পলিটেকনিক ভবনের ২য় ও ৩য় তলায় এ ঘটনা ঘটে। পরদিন সকালে এ বিষয়ে থানায় একটি অভিযোগ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সাজেদুর রহমান জানান, সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাত পৌনে তিনটার দিকে লুঙ্গি ও প্যান্ট পড়ে ৩ ব্যাক্তি সীমানা প্রাচীর টপকে মই দিয়ে দ্বিতীয় তলায় উঠে।

২য় ও ৩য় তলার কম্পিউটার ল্যাবের তালা কেটে তারা ভেতরে ঢুকে অর্ধ শতাধিক কম্পিউটারের র‍্যাম প্রসেসর খুলে নিয়ে যায়। পরে আবার ল্যাবের দরজায় অন্য তালা লাগিয়ে চাবি ফেলে যায় প্রতিষ্ঠানেই।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো. সোহেল রানা জানান, আমরা চুরির ঘটনায় একটি অভিযোগ পাওয়ার পর সেখানে পুলিশ পাঠিয়েছি। চুরি হওয়া মালামাল উদ্ধার ও দোষীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর