আগামীকাল গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ।
বুধবার (২৯ সেপ্টেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সিদ্ধিরগঞ্জ সিজিএস গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য ৩০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত শ্যামপুর, কদমতলী, জালকুড়ি, কুতুবপুর, আদমজী ইপিজেড, কেরানীগঞ্জ, পাগলা, ফতুল্লা, দেলপাড়া, ভুঁইগড়, সিদ্ধিরগঞ্জ, মিজমিজি, সাহেবপাড়া এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সেই সঙ্গে আশপাশ এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।
বার্তা বাজার/এসবি