জাল সনদ তৈরীর সরঞ্জামসহ গ্রেফতার ১

ঢাকার কেরানীগঞ্জে জাল সনদ ও জাল সনদ তৈরীর সরঞ্জামাদিসহ আবু হানিফ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২৯ সেপ্টম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে র‍্যাব-১০ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বেলা সাড়ে ১২টার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বন্দ ছাটগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ প্রস্তুতকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেন।

এসময় তার কাছ থেকে ১৫টি ভূয়া সার্টিফিকেট, ১টি লেপটপ, ১টি প্রিন্টার, একটি লেমিনেটর, ১টি কী-বোর্ড, ১টি মাউস ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রানা আহমেদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর