নকল কসমেটিক্স উৎপাদন: ১২ লাখ টাকা জরিমান

ঢাকার কেরাণীগঞ্জে অস্বাস্থ্যকর খাবার ও নকল কসমেটিক্স উৎপাদন, মজুদ ও বিক্রির দায়ে ১২ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে।

বুধবার (২৯ সেপ্টম্বর) বিকেল সোয়া ৪টার দিকে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গতকাল বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।

এসময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত কেরাণীগঞ্জ মডেল থানাধীন এলাকায় অনুমোদনহীন অস্বাস্থ্যকর খাবার, নকল ও অনুমোদনহীন কসমেটিক্স উৎপাদন মজুদ ও বিক্রি করার অপরাধে ৫ প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়।

প্রতিষ্ঠান গুলো হলো, রিয়ালি কর্পোরেশনকে ৪ লাখ টাকা, আহাদ প্রডাক্টকে ২দুই লাখ টাকা, জি.আহাদ কেমিক্যাল অ্যান্ড ফুড প্রডাক্টকে ২ লাখ টাকা, ম্যাডাম কসমেটিক্সকে ২ লাখ টাকা ও দিশা মনি কসমেটিক্সকে ২ লাখ টাকা করে সর্বমোট ১২ লাখ টাকা জরিমানা প্রদান করেন।

র‍্যাব জানায়, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা অস্বাস্থ্যকর খাবার, নকল ও অনুমোদনহীন কসমেটিক্স উৎপাদন মজুদ ও বিক্রি করে আসছিল।

রানা আহমেদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর