সিরাজগঞ্জে হত্যা মামলায় পৌর কাউন্সিলর কারাগারে

সিরাজগঞ্জে হত্যা মামলায় পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর হাসানুল হক ফাহিম মোল্লাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার রাতে কাউন্সিলর ফাহিম মোল্লাকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লার মৃত ফজলুল হক ফজু মোল্লার ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে শহরের দিয়ারধানগড়া মহল্লার নিজ বাড়ির সামনে থেকে ফাহিম মোল্লাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে ২টি হত্যাসহ পুলিশের কাজে বাধা দান ও বিস্ফোরক আইনে ৬টি মামলা রয়েছে। রাত সাড়ে ৮টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

এম এ মালেক/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর