দেশে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১৭৮ জন।
বুধবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
প্রকাশিত বিজ্ঞপ্তি মতে, একদিনে নতুন মৃত্যুসহ করোনায় এখন পর্যন্ত দেশে মোট মারা গেছেন ২৭ হাজার ৪৮৭ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৫ হজার ৫১ জন। একদিনে পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ৪ দশমিক ১২ শতাংশ।
উল্লেখ্য, করোনার চলমান ঢেউয়ে ১৭ জনের মৃত্যুই একদিনে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড। এর আগে মঙ্গলবার দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ৩১ জন। এসময় আক্রান্ত শনাক্ত হন ১ হাজার ৩১০ জন।
বার্তা বাজার/এসজে