জয়পুরহাটে একটি আন্ডারগ্রাউন্ড বরেন্দ্র গভীর নলকূপের (গনকূ) মোটর ছাড়া যাবতীয় সরঞ্জাম চুরির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের ছোট হেরকুণ্ডা গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
ঘটনাস্থলে গেলে ভুক্তভোগী ও এলাকাবাসীরা জানান, সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের ছোট হেলকুণ্ডা মাঠে মঙ্গলবার দিবাগত গভীর রাতে, ওই গ্রামের মোহসিন নামের এক ব্যক্তির একটি আন্ডারগ্রাউন্ড বরেন্দ্র গভীর নলকূপের মোটর ছাড়া যাবতীয় সরঞ্জামাদি চুরির করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এতে ওই গনকূ মালিকের অন্তত ৯০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানান তিনি।
আসন্ন আলু মৌসুমে কৃষকরা চরম বিপাকে পড়তে পারে বলে আশঙ্কা করছে কৃষকরা। বিষয়টি ইতোমধ্যে জয়পুরহাট সদর থানা পুলিশকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে।
ভুক্তভোগী মোহসিন জানান, প্রতিদিনের মতো বুধবার ভোরবেলা ঘুম থেকে উঠে মাঠে এসে তিনি দেখতে পান, তাঁর গনকূ’র মোটর ছাড়া বাদবাকি সব সরঞ্জামাদি চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এতে তাঁর অন্তত ৯০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে। এ বিষয়টি ইতোমধ্যে তিনি থানা পুলিশকে জানিয়েছেন।
ওই স্কিমভূক্ত কৃষক মাহফুজ আলী (৪০) মাহবুব (৪২) এবং বাবলুসহ (৫০) কয়েকজন জানান, আর ১৫ থেকে ২০ দিন মধ্যেই শুরু হবে আলু রোপনের মৌসুম।
কৃষকরা আরো জানান আসন্ন আলুর মৌসুমে এ ধরনের অপকর্ম আবারও যদি করা হয় তাতে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এবং তাঁদের ফসল উৎপাদন ব্যাহত হবে বলে তাঁরা আশঙ্কা করছেন তারা।সেই সাথে যারা এই কাজ করেছে তাদের শাস্তির দাবি জানাচ্ছি।
পুরানাপৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত জানান, বিষয়টি আমি জেনেছি এবং তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হয়েছে। তাঁরা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আলমগীর জাহান জানান, গনকূর সরঞ্জাম চুরির বিষয়টি ইতোমধ্যে আমরা জেনেছি। এ বিষয়ে অভিযোগ পেলে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মিলন রায়হান/বার্তা বাজার/অমি