আলফাডাঙ্গায় শিক্ষাক্ষেত্রে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার অর্জনসমূহের আলোকে সেমিনার

ফরিদপুরের আলফাডাঙ্গায় ‘মুজিববর্ষ’ ব্যাপী প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিভিন্ন সময়ে গৃহীত যুগান্তকারী ও ঐতিহাসিক কর্মসূচি এবং অর্জনসমূহের আলোকে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের মিনি হলরুমে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান।

এসময় পৌর মেয়র সাইফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আওয়াল আকন, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রীতিকনা বিশ্বাস, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, লাবনী রায়, সদর ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর কবীর, উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি শিহাবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। স

মগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক শামসের উদ্দিন টিটো।

মিয়া রাকিবুল/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর