বালিয়াকান্দিতে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

“কমিউনিটি পুলিশের অবদান সামাজিক সমস্যার সমাধান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ তারিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাউদ্দিন।

বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা,

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লা, সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একেএম ফরিদ হাসন বাবু। উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির।

অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ইদ্রিস আলী ফকির সহ ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আদিত্য।

বক্তারা বলেন, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলেও বিকাশ প্রতারক চক্র, আইপিএল জুয়া, মাদক, বাল্যবিবাহ, আতহত্যা ও জমি নিয় বিরোধ ব্যাপক ভাবে রয়েছে। এটি কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোড়দারের মাধ্যমে নির্মুল করা সম্ভব।

এ কারণে আপনাদের পাশে থাকা অপরাধীদের তথ্য পুলিশকে প্রদান করে অপরাধ নির্মুল করতে হবে।

মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর