নিয়মরক্ষার ম্যাচ দিয়েই শেষ হচ্ছে পয়েন্ট টেবিলের তলানিতে দু’দলের ভরাডুবির বিশ্বকাপ।বৃহস্পতিবার (০৪ জুলাই) বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।তার আগে মুদ্রা নিক্ষেপের পরীক্ষা দেয় গুলবাদিন নাইব এবং জেসন হোল্ডার।অর্থাৎ টস নিক্ষেপের লড়াই হয় দুই দলের দলনেতার মধ্যে। সেখানে জিতেছেন হোল্ডার।টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয়ান দলনেতা।কারণ আগে ব্যাটিং করে বড় স্কোর গড়ার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেন উইন্ডিজ নেতা।
ওয়েস্ট ইন্ডিজ আট ম্যাচের ৬টিতে হেরে ৯ নম্বরে অবস্থান করছে। অন্যদিকে ৮ ম্যাচের ৮টিতেই হেরে তলানিতে অবস্থান করছে আফগানিস্তান। তাই উভয় দল শেষ ম্যাচটি জিততে চায়।
ওয়েস্ট ইন্ডিজ এ বিশ্বকাপে নিজেদের সেরা ছন্দে খেলতে পারেনি। তবে দুয়েকটি ম্যাচে কাছাকাছি গিয়ে হেরেছে তারা। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ম্যাচে শেষ পর্যন্ত ম্যাচ জমিয়ে তুলেও জিততে পারেনি জেসন হোল্ডারের দল। তবে এখন তাদের লক্ষ্য থাকবে বিশ্বকাপের শেষ ম্যাচটা জিতে নেয়ার।
অন্যদিকে আফগানিস্তান শেষ দিকের ম্যাচগুলোতে দারুণ খেলেছে। ভারতের বিপক্ষে কাছাকাছি গিয়েও জিততে পারেনি। পাকিস্তান ও বাংলাদেশকেও কিছুটা পরীক্ষায় ফেলেছিল তারা। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রতিপক্ষকে আটকে রাখতে পারেনি তারা। যার ফলাফল বিশ্বকাপে আট ম্যাচে টানা আট হার।
আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও হারলে একেবারে খালি হাতেই বিদায় নিতে হবে দলটিকে। কিন্তু বিশ্বকাপ থেকে অন্তত একটি জয় নিয়ে ফিরতে চাইবে গুলবদিন নাইবের দল।
বার্তাবাজার/এএস