দেশে সপ্তম ধাপে ১০টি পৌরসভার নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২ নভেম্বর ১০টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ৮৬তম কমিশন বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার জানান, সপ্তম ধাপে ১০টি পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১০ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ সময়, ১১ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১২-১৪ অক্টোবর আপিল, ১৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার, ১৮ অক্টোবর প্রতীক বরাদ্দ ও ২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সপ্তম ধাপে যে ১০টি পৌরসভায় নির্বাচন হবে- নীলফামারীর ডোমার, চাঁপাইনবাবগঞ্জের চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, বগুড়ার সোনাতলা, দিনাজপুরের ঘোড়াঘাট, কিশোরগঞ্জের পাকুন্দিয়া, নরসিংদীর ঘোড়াশাল, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, নড়াইলের লোহাগড়া, খাগড়াছড়ির রামগড় এবং ফেনীর ছাগলনাইয়া।
বার্তা বাজার/নব