দেশে ইলিশের চড়া দাম: পশ্চিমবঙ্গে অল্পদামেও কিনছে না কেউ

বাংলাদেশে ইলিশের চড়া দাম। ভারতের পশ্চিমবঙ্গেও এর দাম কম না। বাংলাদেশের ইলিশের জন্য সারাবছরই তারা অপেক্ষায় থাকেন। বলতে গেলে পশ্চিমবঙ্গের মানুষ ইলিশের জন্য পাগল।

সম্প্রতি দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে মোতাবেক প্রচুর ইলিশ পাঠানোও হয়েছে। কিন্তু রাজ্যের অনেক জায়গায় অর্ধেক দামেও ইলিশ বিক্রি হচ্ছে না। রাজ্যের সমুদ্র তীরবর্তী শহর দিঘার বাজারে এই চিত্র দেখে গেছে।

আনন্দ বাজারের এক খবরে বলা হয়, কয়দিন আগেও ২ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছিল ১৮০০ টাকা কেজিতে। এবার সেটা প্রতি কেজি ১২০০ টাকা দামেও বিক্রি হচ্ছে না। এর ফলে বিক্রেতারা অলস সময় কাটাচ্ছে।

এর কারণ হিসেবে আনন্দ বাজার পত্রিকা বলছে, সম্প্রতি ঘূর্নিঝড় গুলাবের কারণে দিঘায় বিধিনিষেধ জারি করা হয়। এর ফলে পর্যটক শূন্য হয়ে পড়ে এই শহরটা। এর প্রভাব পড়েছে মাছের বাজারেও।

বিক্রেতারা জানান, ভেটকি, ইলিশ চিংড়ির চাহিদা থাকা সত্ত্বেও এখন বিক্রি হচ্ছে না। মাছ সংরক্ষণের খরচ ক্রমেই বাড়ছে আমাদের। পর্যটকরা ফিরে এলে মাছের বাজার চাঙ্গা হতে পারে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর