জবি শিক্ষার্থীদের জন্য নতুন বাসের উদ্বোধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের জন্য ৪৭ আসন বিশিষ্ট নতুন বাসের উদ্ধোধন করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত ২৬তম বাস এটি।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ নতুন বাসের উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ্-আল্- মাসুদ বলেন, ‘শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের ২৬ তম বাস এটি। বাসটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মালিকানায় কেনা হয়েছে। এখনও বাসের রুট ঠিক হয়নি, আমরা পরে প্রয়োজন অনুযায়ী শিক্ষার্থীদের জন্য রুট ঠিক করে দেবো।’

এসময় অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ জাকারিয়া মিয়া, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ নূরে আলম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম, প্রক্টর, পরিবহন প্রশাসক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মোঃসুমন/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর