দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা

দেশে দ্বিতীয় দফায় ৮৪৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ৮৬তম কমিশন বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠকে কমিশনাররাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার জানান, দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউপির মধ্যে ২০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। ২০ অক্টোবর মনোনয়নপত্র বাছাই, ২১-২৩ অক্টোবর বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের, ২৪-২৫ অক্টোবর আপিল নিষ্পত্তি, ২৬ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার, ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর