টাঙ্গাইলে হেরোইনসহ ২ মাদক কারবারি আটক

টাঙ্গাইলের সদরে ৭০ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নগর জলফৈ (আশেকপুর) বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাদারীপুর গ্রামের মৃত জসিম সিকদারের ছেলে জীবন সিকদার ওরফে সেলিম সিকদার (৩৮) ও তার স্ত্রী মোছাঃ সুখ তারা (৩২)। এসময় আনুমানিক ৭ লাখ টাকা মূল্যের ৭০ গ্রাম হরোইনসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আসামীরা রাজশাহী জেলার বিভিন্ন এলাকা হতে নেশা জাতীয় মাদক দ্রব্য হেরোইন সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে এসেছে।

তিনি আরও জানান, তারা রাজশাহী জেলার বিভিন্ন এলাকা হতে নেশা জাতীয় মাদক দ্রব্য হেরোইন সংগ্রহ পূবক দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে সরবরাহ করে থাকে। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

হাসান সিকদার/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর