খুলনা-মোংলা রেলওয়ে নির্মান প্রকল্পে মালামাল পরিবহনের জন্য ব্যাবহৃত ছোট খাটো সড়ক গুলোতে সৃষ্টি হয়েছে যেনো ছোট খাটো পুকুর। ভারি বৃষ্টি হলেই যাতায়াতে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।
সরজমিনে বাগেরহাটের রামপাল উপজেলাধীন ভরসাপুর গ্রামের প্রবেশ দার থেকে ভিতরের রেলওয়ে রাস্তা পর্যন্ত সম্পূর্ণ রাস্তাটিকে বেহাল অবস্থায় দেখা যায়। ইট বালু বোঝাই ট্রাক সহ ভারি যানবহন এ রাস্তা দিয়ে ঢোকার কারনে সম্পূর্ণ রাস্তা টিতে খানা খন্দের সৃষ্টি হয়েছে। রোদে রাস্তার ধুলাবালিতে অন্ধকার হয়ে যায় অঞ্চল। আবার ভরা মৌসুমে বৃষ্টির পানিতে হাটু সমান হাবড়ের সৃষ্টি হয়।
এলাকাবাসীরা জানান, গত ২ বছর ধরে রেলওয়ের কাজ চলাতে রাস্তার এই বেহাল দশা। আগে যাও চলাচলের উপোযোগী ছিলো এখন মোটেও এই রাস্তা দিয়ে একজন মানুষ ভালোভাবে চলাচল করতে পারে না। যাতায়াত করতে হলে তাকে হাটু সমান কাপড় গুছিয়ে যেতে হয়। আবার কেউ কেউ কাদায় আছাড় খেয়েও জামা কাপড় নষ্ট করে।
এলাকাবাসীরা আরো জানান, বার বার তারা কর্মরত কনটাক্টারদের কাছে রাস্তাটি কোন রকম চলাচলের উপযোগী করে তোলার জন্য বললেও তারা কানে করেনি।
এ বিষয়ে, রাস্তার কাজে দায়িত্বরত কন্টাক্টারের কাছে জিগ্যাসা করলে তিনি বলেন, আগে মাটি দিয়ে তারপর মেকাডোম দিবো আমরা। তারপর একটু চলাচলের উপযোগী হবে। আমরা সেই ব্যবস্থা করার জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি। তবে বিরুপ আবহাওয়া আমাদের কাজের আরও ক্ষতি করতেছে।
এ্যান্টনি দাস অপু/বার্তা বাজার/অমি