নাটোরের গুরুদাসপুরে শশুড় বাড়িতে বেড়াতে এসে ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্বর আহত হয়েছেন জামাই। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সিধুলী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিধুলী এলাকার রবিউল করিমের বাসায় বেড়াতে আসেন মেয়ের জামাই রায়হান আলী। তার বাসা বড়াইগ্রাম উপজেলায়। বুধবার সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে জামাই রায়হান আলীর শশুড় রবিউল করিমের সাথে চাচা শশুড় সমশেরের জমি জমা সংক্রান্ত জেরে মারপিট শুরু হয়। মারপিট শুরু হওয়ার পর রায়হান তার শশুড় রবিউল করিম কে উদ্ধার করতে এগিয়ে গেলে চাচা শশুড়ের ছেলে মোশারফ হোসেন ধারালো হাসুয়া দিয়ে রায়হানের ডান হাতে কুপিয়ে জখম করে। একই সময় রায়হানের শাশুড়ি ও শ্যালককেও গুরুত্বর আহত করে। পরে প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করেন।
গুরুত্বর আহত জামাই রায়হান আলী জানান, তার শশুড় ও শশুড়ের ভাইয়ের সাথে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো অনেকদিন ধরেই। সেই সুত্র ধরেই সকালে কথাকাটাকাটির এক পর্যায় মারপিট শুরু হয়। তিনি উভয়পক্ষকে মারপিট করতে নিষেধ করতে গেলে ধারালো হাসুয়া দিয়ে তার হাতে কোপ দেয় চাচা শশুড়ের ছেলে মোশারফ। তারপর তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি মো.আব্দুল মতিন জানান, ঘটনার পর সরেজমিনে গিয়ে দুই জনকে আটক করা হয়েছে। মামলা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
মেহেদী হাসান তানিম/বার্তা বাজার/অমি