মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নে ৮০ বছর বয়সের নোয়াব আলী মন্ডল দীর্ঘদিন যাবত নানা অসুস্থ দিন কাটাচ্ছেন। তিনি লঞ্চ কোম্পানিতে কাজ করতেন। তার তিন ছেলে ও এক মেয়ে।
তিন ছেলের অবস্থা তেমন একটা ভাল না দিনমজুরি করে তাদের সংসার চালায় বাবার খেয়াল রাখার মত সামর্থ্য তাদের নেই। তার এক বিধবা মেয়ে তার কাছেই থাকে। কষ্ট করে হলেও খাবার-দাবার নোয়াব আলী মন্ডল এর মেয়ে ব্যবস্থা করেন।
এরই মাঝে অসুস্থ নোয়াব আলী মন্ডল এর চিকিৎসা করা দায়। বিভিন্ন ধরনের রোগে অচল হয়ে পড়েছে তার শরীর। বয়স্ক ভাতার কার্ড থাকলেও ঈদের আগে যে টাকা পাওয়ার কথা ছিল সেটিও মোবাইল থেকে গায়েব হয়ে গেছে। দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছেন দিন যত যাচ্ছে তার রোগ তত বাড়ছে।
খবরটি পৌঁছে যায় হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলামের কাছে। অসুস্থ বৃদ্ধ নোয়াব আলী মন্ডলের পাশে গিয়ে দাঁড়ান হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম।
গত ২৮ সেপ্টেম্বর বিকাল ৪ ঘটিকায় অসুস্থ বৃদ্ধের বাড়ি গিয়ে তার সাথে কথা বলে এবং তার রোগের চিকিৎসা করার জন্য অর্থসাহায্য করেন ও সরকারি চিকিৎসার ব্যাপারে তাকে অবগত করেন এবং মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দেন।
অসুস্থ নোয়াব আলী মন্ডল এর মেয়ে রেহেনা আক্তার বলেন, মানবিক সহায়তা পেয়ে খুশি তবে একজন পুলিশ অফিসার আমাদের সাহায্য করবেন কখনোই কল্পনা করিনি।
এ ব্যাপারে হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, একজন মানুষ হিসেবে একজন মানুষের পাশে দাঁড়িয়েছি এর বেশি কিছু নয়। তবে সবারই উচিত আশেপাশের এরকম অসুস্থ অসহায় লোকেদের পাশে দাঁড়ানোর।
আফ্রিদি আহাম্মেদ/বার্তা বাজার/অমি