আগামী নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে: কাদের

আগামী সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, শেখ হাসিনার সততা ও দেশপ্রেমের কারণে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সততা ও সাহসিকতাই হচ্ছে শেখ হাসিনার ম্যাজিক।

বুধবার (২৯ সেপ্টেম্বর) শাহবাগ জাতীয় জাদুঘর হল রুমে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, রাজনীতিতে ভালো মানুষ না আসলে দেশের রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে। তাই মেধাবী, সৎ ও চরিত্রবান সুনাগরিকদের রাজনীতিতে আসতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেমস নদীর পাড় থেকে আসা বার্তায় দেশে আন্দোলনের হাঁকডাক দিচ্ছেন। বিএনপির ভাঙ্গাহাট আর জমবে না বলেও মন্তব্য করেন তিনি।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর