রংপুর নগরীর তাজহাট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একাব্বর আলী (৪৫) নামে এক সাইকেলচালকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে তাজহাটের গলাকাটা মোড়ে এই দূর্ঘটনা ঘটে। নিহত একাব্বর আলী একটি বেসরকারি ক্লিনিকের নিরাপত্তাকর্মী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের তাজহাট গলাকাটা মোড়ে শাহ আলী নামের একটি যাত্রীবাহী বাস সাইকেল আরোহী একাব্বর আলীকে পেছন থেকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় সাইকেলটি এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত একাব্বর আলী রংপুরের পীরগাছা উপজেলার প্রতাপ জয়সেন এলাকার মৃত মহির উদ্দিনের পুত্র। তিনি সকালে বাড়ি থেকে বের হয়ে তার কর্মস্থল ডাক্তার ক্লিনিকে যাচ্ছিলেন। সেখানে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
তাজহাট থানার ওসি(তদন্ত) শাহ আলম জানান, ঢাকাগামী যাত্রীবাহী বাসটি ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের লোকজন ইতিমধ্যে থানায় এসেছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রকি আহমেদ/বার্তা বাজার/অমি