রাজধানীর সরকারি তিতুমীর কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন উপাধ্যক্ষ তালাত সুলতানা।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ আছে, সুপারিশ প্রাপ্ত ব্যক্তিগণ পুনারাদেশ না দেওয়া পর্যন্ত বেতন ভাতাক্রমে উল্লেখিত পদবি ব্যবহার করতে পারবেন।
উল্লেখ্য, এর আগে সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন সদ্য সাবেক অধ্যাপক আশরাফ হোসেন।
এদিকে নিয়োগ পাওয়া বর্তমান অধ্যক্ষ তালাত সুলতানা সরকারি তিতুমীর কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলন। পরে উপাধক্ষ্য হিসেবে কর্মরত ছিলেন।
বার্তা বাজার/টি/অমি