কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে করোনাভাইরাস প্রতিরোধক গণটিকা প্রদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি মডেল টেকনিক্যাল স্কুলে কর্মসূচিটির উদ্বোধন হয়। উপজেলায় ১৫ হাজার সাধারণ জনগণকে এ টিকা দেওয়া হবে।
কিশোরগঞ্জ- ২ আসনের সাংসদ নূর মোহাম্মদ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার শামীম আহমেদ এর সভাপতিত্বে, তারাকান্দি মডেল টেকনিক্যাল স্কুলের পরিচালক এ টি এম খলিল উল্লাহ শাকিল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা রোজলীন শহীদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন শাহনাজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেসবাহউদ্দিন, পাকুন্দিয়া থানার ওসি মোঃ সারোয়ার জাহান, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক ভিপি হেলাল উদ্দিন, সমাজ সেবক আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাজমুল হক দেওয়ান প্রমুখ।
হুমায়ুন কবির/বার্তা বাজার/অমি