রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ডিএমপির নিয়তিম মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালেয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৮,৬৩৯ পিস ইয়াবা, ১৭০ গ্রাম হেরোইন, ১৭ কেজি ৯৪৬ গ্রাম ১৫ পুরিয়া গাঁজা ও ৭৬ বোতল ফেন্সিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
বার্তা বাজার/অমি