মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জম্মদিন পালনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে মালয়েশিয়াস্থ আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠন। এসময় কেক কেটে মুকুট মনি শেখ হাসিনার জম্মদিন উৎযাপন করা হয়েছে। সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে পরিচালনা করেন যুগ্ন আহবায়ক অহিদুর রহমান অহিদ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮ টায় তিতিংসা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল শেষে হোটেলে ইন্টারকন্টিনেন্টাল এর বলরুমে কেক কেটে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, যুগ্ন আহবায়ক কামরুজ্জামান কামাল, রাশেদ বাদল, শাহিন সরদার, বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি দাতু আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, যুবলীগের সাবেক আহবায়ক এ কামাল হোসেন চৌধুরী, আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির, মামুনুর রশীদ মামুন, নূর মোহাম্মদ ভূইয়া, আক্তার হেসেন, সাখাওয়াত হোসেন, আঃ বাতেন।

আওয়ামীলীগ থেকে সাইদুল ইসলাম, রুহুল আমিন, ব্রাউন সোহেল ও মোহাম্মদ জিন্নাহ। যুবলীগ নেতা বাবলা মজুমদার, যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম জহির, এম এ রনি, রেজাউল হক লায়ন, মহানগর কমিটির সভাপতি রিসাদ বিন আবদুল্লাহ।

আরো উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা রানা কাজী, লাল মোহাম্মদ। জাতীয় শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম বাবুল ও সহ সভাপতি জালাল উদ্দীন সেলিম। ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মওদুদ মোল্লা সহ আরো দলীয় নেতা কর্মী বৃন্দ। উক্ত জম্মদিনে কুয়ালালামপুরের তিতিংসায় বাংলাদেশী মসজিদ বায়তুল মোকারমে কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন, হাফেজ মাওলানা ইকরামুল হক।

আশরাফুল মামুন/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর