কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২০২১-২২ আর্থিক সালে মৎস অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি/বর্ষাপ্লাবিত ধানক্ষেত/প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) পাকুন্দিয়া উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য বিভাগের উদ্যোগে কর্মসূচি পালিত হয়। কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন জলাশয়ে কার্প জাতীয় মাছের (রুই, কাতলা, মৃগেল, কালিবাউস, ঘনিয়া) প্রায় ২২০ কেজি পোনা অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কাউছার মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার আপেল। এছাড়াও উপস্থিত ছিলেন মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোঃ শফিকুর রহমান, ক্ষেত্র সহকারী আকলিমা আক্তার বিউটি ও স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার নদ-নদী, বিলে দেশীয় মাছের বংশবৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আওতায় পোনামাছ কার্যক্রম গ্রহণ করা হয়।
হুমায়ুন কবির/বার্তা বাজার/অমি