ময়মনসিংহ মেডিকেলে আরও ৬ জনের প্রাণহানি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ছয়জনের মৃত্যু হয়। তাদের মধ্যে একজন করোনায় ও উপসর্গ নিয়ে পাঁচজন মারা যান।

করোনায় জামালপুর মেলান্দহ উপজেলার মাস্টার (৫০) ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ সদরের আনোয়ারা (৭৫), মুক্তাগাছা উপজেলার শামসুল হক (৪০), ফুলপুর উপজেলার আজিজুর (৮০), নেত্রকোনা সদরের হাসান মিয়া (৭০) এবং গাজীপুর শ্রীপুর উপজেলার আব্দুল বারেক (৬৫) মারা যান।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৩৯ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। আইসিইউতে ৯ জনসহ করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন ১০৫ জন।

চলতি মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ও উপসর্গ নিয়ে ১২২ জন মারা গেছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর