অবশেষে ইউরোজয়ী ইতালির বিপক্ষে খেলবে কোপাজয়ী আর্জেন্টিনা

দুই মহাদেশের দুই চ্যাম্পিয়ন ইতালি ও আর্জেন্টিনা। আর এই দুই চ্যাম্পিয়নদের মধ্যে ম্যাচ আয়োজন হবে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল অনেক আগে থেকেই। এবার তা সত্যি হতে যাচ্ছে।

ইউরোজয়ী ইতালি মুখোমুখি হতে যাচ্ছে কোপা আমেরিকাজয়ী আর্জেন্টিনার। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক উয়েফা ও লাতিন আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল আলোচনায় এমন সিদ্ধান্ত নিয়েছে।

দুই মহাদেশের চ্যাম্পিয়নদের এই বিশেষ ম্যাচের নাম ‘কোপা ইউরোআমেরিকা’। ইউরো ও কোপাজয়ী পরবর্তী দুই চ্যাম্পিয়নদের মধ্যেও এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে উয়েফা। আগামী বছরের জুনে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে এই ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে ম্যাচটি ইতালির সেরিআ’র ক্লাব নাপোলির ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে হতে পারে।

চলতি বছরের জুনে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। ২৮ বছর পর কোনো আন্তর্জাতিক ট্রফির স্বাদ পেয়েছে তারা। অন্যদিকে ফাইনালে ইংল্যান্ডকে পেনাল্টি শুট আউটে হারিয়ে ৫৩ বছর পর ইউরোর শিরোপা জিতেছে ইংল্যান্ড।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর