গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ২ জনের মৃত্যু হয়েছে। তারা দুজনই করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে চাঁপাইনবাবগঞ্জের একজন ও নাটোরের একজন মারা গেছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন। রামেকের করোনা ইউনিটে করোনা পজিটিভ হয়ে ২৭ জন ও করোনা উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৭৩ জন। মোট ২৪০টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ১০০ জন।
বার্তা বাজার/অমি