রাজধানীতে ফেন্সিডিলসহ আটক ২

রাজধানীর উত্তরার আজমপুর এলাকা থেকে ৭৬ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে উত্তরা পূর্ব থানার এস আই মো. আ. ওয়াদুদ ও তাদের সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মো: রুহুল আমীন (৩৬) ও মো :কাজল (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

এসময় তাদের কাছে ৭৬ বোতল ফেন্সিডিলসহ বিভিন্ন নেশা গ্রহণ সামগ্রী উদ্ধার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন উত্তরা পূর্ব থানার ওসি মো: জহিরুল।

তিনি বলেন, উত্তরা পূর্ব থানাধীন আজমপুর ফুটওভার ব্রিজের সামনে অভিযান চালিয়ে ৭৬ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী রুহুল আমীন ও কাজল কে আটক করি। আটককৃত মাদকব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তারা স্বীকার করেন তারা উত্তরা পূর্ব থানা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাকরে আসছে।

উপরোক্ত বিষয়ে উত্তরা পূর্ব থানায় মাদোকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১১।

তানজীন মাহমুদ (তনু)/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর