রায়পুরায় প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে জাতীয় মহিলা সংস্থার হাসনাবাদস্থ রায়পুরা কেন্দ্র আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) নরসিংদী জেলা মহিলা সংস্থার সভাপতি তাহমিনা আক্তার লাইলী সভাপতিত্ব করেন।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের মহিলা এমপি তামান্না নুসরাত বুবলী।

এসময় হাসবাদস্থ মহিলা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নরসিংদী স্ট্যান্ডার্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওয়ালীউল্লাহ, মহিলা সংস্থার জেলা কর্মকর্তা শহীদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা, কমিটির সদস্যবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা।

বার্তা বাজার/তুহিন

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর