রাজধানীর শাহবাগের হাবিবুল্লাহ রোড এলাকায় নির্মানাধীন ভবনের নিচতলা ও চারতলা হতে প্রচুর পরিমাণ দেশি-বিদেশি মদ ও বিয়ার জব্দ করা করেছে র্যাব-৪ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের যৌথ অভিযানিক দল।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে পিকক বারে অভিযান পরিচালনা করে জব্দ করা হয় ২৫০০ দেশী বিয়ার, ১৫০০ বিদেশী বিয়ার ও ৭০০ বিদেশী মদসহ কোটি টাকার মাদক।
জানা যায়, নির্মাণাধীন ওই ভবন থেকে এ পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের থেকে জানা গেছে, যাদের মদ সেবনের লাইসেন্স নেই, তারা এখান থেকে মদ নিতো, মূলত লাইসেন্সবিহীন মদ জন্যই পরিচালিত হত এ গোপন বার। বারের মালিক বৈধ ব্যবসার আড়ালে অবৈধ মদের ব্যবসা চালাত বলেও জানা গেছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান খন্দকার আল মঈন জানান, বৈধ ব্যবসার আড়ালে কিভাবে পচুর পরিমাণ মাদক আসলো তা বার মালিককে জিজ্ঞাসা ও যাচাই করে আইনী ব্যবস্থা নেয়া হবে। তবে তারা মাদকের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। বার মালিককে ডাকা হলেও তিনি এখনও পলাতক।
বার্তা বাজার/এসবি