শিক্ষাপ্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম ব্যবহার নিষিদ্ধ

শিক্ষাপ্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম ব্যবহার না করে পুরো নাম ব্যবহারের আদেশ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে জারি করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়েছে, ‘বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান দাপ্তরিক ও অন্যান্য প্রয়োজনে প্রতিষ্ঠানের পূর্ণ নাম ব্যবহার না করে সংক্ষিপ্ত নাম ব্যবহার করছে। এ ধরনের কার্যক্রম যথাযথ নয়। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান সংক্ষিপ্ত নাম ব্যবহার করছে সেসব প্রতিষ্ঠানকে সবক্ষেত্রে প্রতিষ্ঠানের পূর্ণ নাম ব্যবহার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

শিক্ষাপ্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম ব্যবহার না করার আদেশটি সব মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ ও স্কুলগুলোর প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে।

বার্তা বাজার/এসবি

 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর